প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
পটুয়াখালী দশমিনা উপজেলা পুলিশের অভিযানে এক মাদক কারবারি আটক।

মোঃ মহসীন হাওলাদার :জেলা প্রতিনিধিপটুয়াখালী।
পটুয়াখালীর দশমিনা উপজেলার বড়ো গোপালদী বাজার এলাকায় পুলিশের অভিযানে গাঁজা সহ মোঃ হানিফ ফকির (৫৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২১০২০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা ও নারী শিশু নির্যাতন আইনে ১ টি মামলা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪